প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
বন্দরে র্যাবের অভিযানে ২৯০০ পিস ইয়াবা ও ৬.৫ কেজি গাঁজা সহ নারী মাদক কারবারি মাফিয়া আটক

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে র্যাব-১১ অভিযানে ২৯০০ পিস ইয়াবা, ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪,৩১,৬৮০/--( চার লক্ষ একত্রিশ হাজার ছয়শত আশি টাকা) সহ মাফিয়া বেগম (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে।
০৪ মার্চ ২০২৬ তারিখ, রাত ০৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের হেদায়েরপাড়া এলাকায় ধৃত মাফিয়া বেগমের বসতঘরে অভিযান পরিচালনা করে ২৯০০ পিস ইয়াবা, ৬.৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪,৩১,৬৮০ (চার লক্ষ একত্রিশ হাজার ছয়শত আশি) টাকা জব্দ করে।
ধৃত পেশাদার নারী মাদক ব্যবসায়ী মাফিয়া বেগম (৫৫) বন্দর মদনপুর ইউনিয়ন এর হেদায়েরপাড়া এলাকার ইসলাম মিয়ার স্ত্রী।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট